অর্থের বিনিময়ে এনক্রিপশন সুবিধা দেবে জুম

১ জুন, ২০২০ ১৪:৫৯  
ভিডিও কলের বিশেষ নিরাপত্তায় অর্থের বিনিময়ে এনক্রিপশন পদ্ধতি চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং সরবরাহকারী প্রতিষ্ঠান জুম। যেসব অ্যাকাউন্টের ব্যবহারকারীরা অর্থ খরচ করে জুম ব‌্যবহার করবেন তারাই এই এনক্রিপশন পাবেন। অবশ্য বিভিন্ন গ্রুপের আহ্বানের ভিত্তিতি স্কুলের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে এ ধরনের সুবিধা বিনা মূল‌্যে দেয়া হবে। তবে ফ্রি অ‌্যাকাউন্ট ব‌্যবহারকারীদের এ সুবিধা দেয়া হবে না। এমনটাই জানিয়েছেন জুমের নিরাপত্তা পরামর্শক অ‌্যালেক্স স্ট‌্যামোস। তিনি জানিয়েছেন, পরিকল্পনাটি পরিবর্তনযোগ‌্য। এটি এখনো পরিষ্কার করা হয়নি। প্রযুক্তি, সুরক্ষা ও ব্যবসায়িক দিক পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে। এরমধ্যে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা। এর ফলে ভিডিও কলে অংশগ্রহণকারীরা কেবল তাদের ডিভাইসগুলোতে যা ঘটছে, তা দেখতে ও শুনতে পাবে । তাদের কথায় আর কেউ আড়িপাতার সুযোগ পাবে না।